M Tech Solution BD
প্রকাশ : Jan 19, 2025 ইং

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা।

কমিটির সদস্যরা হলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফের সদস্য মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। কমিটি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ রুপি বেতনের স্কুলশিক্ষক থেকে প্যারিসের সুপারমডেল, অঞ্জলির

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

এমিতে বাজিমাত: ভৌতিক সিরিজে বাংলাদেশে গৌরবের জয়

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত, আবেদন প্রক্রিয়া শী

7

রান আছে, সেঞ্চুরি নেই—ইংল্যান্ড‑পাকিস্তান সিরিজে বিশ্ব রেকর্

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

এয়ার অ্যাম্বুলেন্সে বালি থেকে মুম্বাই, কী হয়েছে অভিনেত্রী নু

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ

12

মোহাম্মদপুরে চাপাতি‑আক্রমণে মোটরসাইকেল ও নগদ চুরি

13

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম ২৩ সেপ্টেম্বর

14

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিন্নাহর ছবি ছিঁড়ে প্রতিবাদ, প্রশাস

15

পৃথিবীর নতুন মানচিত্র নিয়ে আপত্তি

16

সবশেষ রোনালদোর সাথে যে কথা হয়েছে ব্রুনোর

17

সৌদি আরবে তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদে

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের পরপর তিনটি ককটেল বিস্ফো

20