M Tech Solution BD
প্রকাশ : Jan 19, 2025 ইং

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

রোববার (২৯ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।


অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্তকে আমরা সুবিবেচনাপ্রসূত মনে করি না। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।


এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলেও জানায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

যোগসাজশমূলক গাড়িবিলাস বন্ধ করতে হবে

4

মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা

5

গ্ল্যান্ডের ফুলে যাওয়া সবসময় ক্যানসার নয়: লিম্ফোমা সম্পর্কে

6

উপনির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, নন্দীগ্রাম-রেজ

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

মধ্যপ্রাচ্যের শান্তি পুনঃস্থাপনে ব্রিকসের সমন্বয়ে চীনের সি চ

9

সৌদি আরবে তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদে

10

হালাল বিনিয়োগের নতুন দিগন্ত: কেন, কোথায় ও কীভাবে শুরু করবেন

11

মোদির জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ দিনের নজিরবিহীন আয়োজন,

12

৬৫ রুপি বেতনের স্কুলশিক্ষক থেকে প্যারিসের সুপারমডেল, অঞ্জলির

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

লড়াইয়ের মানসিকতাই আমাদের শক্তি

16

সৌদি এফ‑১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, ইরানের সমর্থন

17

ইরান‑যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রথম চার মাসে ৫২টি বিমান‑ড্রোন

18

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও পুত্রের বিরুদ্ধে দুদকের দু

19

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত, আবেদন প্রক্রিয়া শী

20